Cumilla 24 Television
সর্বশেষ: সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর কেউ বাধা দিলে আমি পাহারাদার হবো | নাসীরুদ্দীন পাটওয়ারী দুপুরের বাংলাদেশ | Dupurer Bangladesh | News and Bulletin আর এস ফাহিম দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী | Home Minister কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব
প্রতিবেদক - | বুধবার, ২০২৪ জুলাই ১০, ০৪:৪৯ অপরাহ্ন
টানা ৮ম দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে চুয়েট অফিসার্স এসোসিয়েশন
টানা ৮ম দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে চুয়েট অফিসার্স এসোসিয়েশন


চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর অফিসার্স এসোসিয়েশনের উদ্যোগে সর্বজনীন পেনশন বিধিমালা-২০২৩ এর ‘প্রত্যয়’ স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার এবং ইউজিসি কর্তৃক সুপারিশকৃত ‘কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি নিয়োগ, পদোন্নতি/পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা’ বাতিলের দাবিতে টানা ৮ম দিনের মতো পূর্ণদিবস কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করেছে। ১০ই জুলাই (বুধবার) সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল প্রাঙ্গণে এই অবস্থান কর্মসূচি পালন করে। উক্ত কর্মসূচিতে সভাপতিত্ব করেন বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের প্রধান উপদেষ্টা ও চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সভাপতি প্রকৌশলী সৈয়দ মোহাম্মদ ইকরাম। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন অফিসার্স এসোসিয়েশনের সাধারণ সম্পাদক প্রকৌশলী মো. মকবুল হোসেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন তথ্য, প্রচার ও প্রকাশনা সম্পাদক মো. নূর নেওয়াজ। উক্ত সর্বাত্মক কর্মসূচিতে চুয়েট অফিসার্স এসোসিয়েশনের সকল নেতৃবৃন্দ ও সংবিধিবদ্ধ দপ্তরসমূহের জ্যেষ্ঠ কর্মকর্তাবৃন্দসহ এসোসিয়েশনের প্রায় ১৯০ জন কর্মকর্তা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
এ সময় বক্তারা সর্বজনীন পেনশন বিধিমালা-২০২৩ এর ‘প্রত্যয়’ স্কিম থেকে পাবলিক বিশ্ববিদ্যালয়সমূহের অন্তর্ভুক্তি প্রত্যাহার এবং বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) কর্তৃক সুপারিশকৃত ‘কর্মকর্তা-কর্মচারীদের সরাসরি নিয়োগ, পদোন্নতি/পদোন্নয়ন সংক্রান্ত অভিন্ন নীতিমালা’ বাতিলসহ বাংলাদেশ আন্তঃবিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশন কর্তৃক ১২ দফা দাবি সংযোজনপূর্বক নীতিমালা পুনরায় সুপারিশের জোর দাবি জানান। একইসাথে উক্ত দাবি দুটি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত পূর্ণ কর্মবিরতির চলমান কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।