Sunday, 12 April 2026 | শনিবার, ২০২৪ Jun ২৯, ০৪:০৬ অপরাহ্ন

ফটিকছড়িতে অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির মাঝে মুরগি বিতরণ
ফটিকছড়ি প্রতিনিধি

শনিবার ২৯ জুন সকাল ১০ ঘটিকায় শহীদ বীর মুক্তিযোদ্ধা জহুরুল হক হল রুমে ফটিকছড়ি উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে সমতল ভূমিতে বসবাসরত অনগ্রসর ক্ষুদ্র নৃ-গোষ্টির অর্থ সামাজিক ও জীবন মানোন্নয়নের লক্ষ্যে সমন্বিত প্রাণিসম্পদ উন্নয়ন প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে মুরগি বিতরণ অনুষ্ঠানে ফটিকছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরীর অনুপস্থিতিতে উপজেলা সহকারী কমিশনার ভুমি মেজবাহ এর সভাপতিত্বে ও উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ সমুচয় চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম-২ ফটিকছড়ির সাংসদ সদস্য খাদিজাতুল আনোয়ার সনি এম.পি।

বিশেষ অতিথি ছিলেন ফটিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নাজিম উদ্দিন মুহুরী,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জসিম উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আকতার নুপুর,ফটিকছড়ি পৌরসভার মেয়র আলহাজ্ব ইসলাম হোসেন, বাংলাদেশ আওয়ামী কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোতাহের হোসেন বাবুল,চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবুল বাশার,ইউপি চেয়ারম্যান শাহ নেওয়াজ চৌধুরী,ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী, ইউপি চেয়ারম্যান জয়নাল আবেদীন, ইউপি চেয়ারম্যান শাহজান চৌধুরী, ফটিকছড়ি উপজেলা কৃষক লীগের সভাপতি নুর হোসেন, সাংগঠনিক সম্পাদক গোলাম মাওলা সহ প্রমুখ উপস্থিত ছিলেন।

কপিরাইট © 2026 cumilla24