Cumilla 24 Television
সর্বশেষ: সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর কেউ বাধা দিলে আমি পাহারাদার হবো | নাসীরুদ্দীন পাটওয়ারী দুপুরের বাংলাদেশ | Dupurer Bangladesh | News and Bulletin আর এস ফাহিম দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী | Home Minister কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব
প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদক, হাটহাজারী | শনিবার, ২০২৪ মে ২৫, ০৪:১৭ অপরাহ্ন
হাটহাজারী-নাজিরহাট সড়কে ঝড়ল ২ প্রাণ, চালক আটক
হাটহাজারী-নাজিরহাট সড়কে ঝড়ল ২ প্রাণ, চালক আটক

চট্টগ্রাম-খাগড়াছড়ি নাজিরহাট আঞ্চলিক সড়কের হাটহাজারী উপজেলার মির্জাপুর ইউনিয়নের মইগ্গেরহাট এলাকায় বেপরোয়া গতির বাসে কেড়ে নিলো সিএনজি অটোরিকশার দুই যাত্রীর প্রাণ।

শনিবার (২৫ মে) দুপুর সাড়ে ১২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় বেপরোয়া গতির বাস চালককে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন।

নিহতরা হলেন, ফরহাদাবাদ ইউনিয়নের ২নং ওয়ার্ড মোহচনা পাড়ার মালেক মেম্বার বাড়ির মৃত আলী হোসেনের পুত্র আব্দুল মোতালেব টুকু(৬৫) ও ধলই ইউনিয়নের ৯নং ওয়ার্ড মনিয়াপুকুর পাড় রহমতদিঘীর আমির মাঝি মিস্ত্রি বাড়ির মৃত শামসু মিয়ার পুত্র কুয়েত প্রবাসী আবছার (৫০)।

স্থানীয়রা জানান, কাটিরহাট গামী সিএনজি অটোরিকশাকে পিছন থেকে শহর মুখী বেপরোয়া গতির বাসের ধাক্কায় দুইজন সিএনজি অটোরিকশার যাত্রী মারা গেছেন। আরও ২জন আহত হয়েছেন। তাদের কে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে।

মোহচনা পাড়ার সালাউদ্দিন বাবপু জানান, বাসের ধাক্কায় মারা যাওয়া আবদুল মোতালেব টুকু আমার প্রতিবেশী। তিনি হাটহাজারী থেকে বাড়িতে আসার সময় দূর্ঘটনায় পড়ে মারা গেছেন।

নিহত আবছার এর ছোট ভাই সমকালকে জানান, আমার ভাইয়ের কোন ছেলে সন্তান নেই। আছেন ৫ মেয়ে। তারমধ্য ৪ মেয়ের বিয়ে দিয়েছেন কিন্তু ছোট মেয়ের বিয়ে হয়নি। আমার বড় ভাই শহরে গেছেন। সেখান থেকে আসার সময় দূর্ঘটনা তিনি মারা গেছেন।

নাজিরহাট হাইওয়ে পুলিশের সেকেন্ড অফিসার আনিছুর রহমান জানান, দূর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসছি। দুইজনের লাশ পড়ে আছে। আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেয়া হয়েছে। বাস চালক ও দূর্ঘটনা কবলিত বাস সহ সিএনজি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে।

নাজিরহাট হাইওয়ে পুলিশের ওসি মফিজ উদ্দিন ভূঁইয়া জানান,দুপুর দেড়টার দিকে  দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসছি। তবে দুইজনের মারা গেছেন। লাশ উদ্ধার, গাড়ি চালক আটক সহ দুর্ঘটনা কবলে তো গাড়ি পুলিশের হেফাজতে নেয়া হয়েছে। তদন্ত করে পরবর্তী আইন অনুগত ব্যবস্থা গ্রহণ করা হবে‌।

হাটহাজারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কর্মকর্তা ডাঃ রশ্মি চাকমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, দুই সিএনজি অটোরিকশার যাত্রী ঘটনাস্থলে মারা গেছেন। আহতদের কে হাসপাতালে আনা হয়েছে। তাদের চিকিৎসা চলছে।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।