Bangladesh Telegraph
সর্বশেষ: কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাকিস্তানে এই প্রথম বিশ্ববিদ্যালয়ে কোর্সে ঢুকল সংস্কৃত, গীতা, মহাভারত ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ক্ষমতায় এলে লুটপাট ও দুর্নীতি বন্ধ করবো, দুর্নীতিকে আমরা কখনোই সহ্য করব না : কাজী দ্বীন মোহাম্মদ
প্রতিবেদক - | মঙ্গলবার, ২০২৫ অক্টোবর ২৮, ০৯:০৫ অপরাহ্ন
ক্ষমতায় এলে লুটপাট ও দুর্নীতি বন্ধ করবো, দুর্নীতিকে আমরা কখনোই সহ্য করব না : কাজী দ্বীন মোহাম্মদ
ক্ষমতায় এলে লুটপাট ও দুর্নীতি বন্ধ করবো, দুর্নীতিকে আমরা কখনোই সহ্য করব না : কাজী দ্বীন মোহাম্মদ

নেকবর হোসেন, কুমিল্লা প্রতিনিধি:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জামায়াতে ইসলামী কুমিল্লা-৬  আসনের মনোনীত  কুমিল্লা মহানগরীর আমীর কাজী দ্বীন মোহাম্মদ মঙ্গলবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিজয়পুর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ, পথসভা ও নির্বাচনী মোটরসাইকেল শোভাযাত্রায় অংশ নিয়েছে।

ইউনিয়ন আমীর মোঃ মমিনুল ইসলাম মজুমদার এর সভাপতিত্বে  বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মহানগরীর বিশ্ববিদ্যালয় অঞ্চল পরিচালক মোহাম্মদ শাহাদাৎ হোসেন। অন্যদের মাঝে উপস্থিত ছিলেন সদর দক্ষিণ উপজেলা সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, সেক্রেটারী শাহাদাত হোসেন শাহিন, ইউনিয়ন নায়েবে আমীর কাজী আব্দুল কাদের জিলানী ও ইউনিয়ন পেশাজীবি বিভাগের সভাপতি ডাঃ নিজাম উদ্দিন রাজু।

এ সময় আরও উপস্থিত ছিলেন, ইউনিয়ন অর্থ সম্পাদক মাজেদুল ইসলাম,  মহানগরীর পেশাজীবি বিভাগের অফিস সম্পাদক সহকারী অধ্যাপক আব্দুর রহমান, জামায়াত নেতা ফরিদুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সভাপতি খায়রুল হক মাসুম, মিডিয়া সম্পাদক এবং  ৮ নং ওয়ার্ড সভাপতি মোঃ মোবারক হোসেন নিপু, ১ নং ওয়ার্ড সভাপতি মোঃ সোহেল রানা, ২ নং ওয়ার্ড সভাপতি মাওলানা ইয়াসিন, ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ মোসলে উদ্দিন, ৫ নং ওয়ার্ড সভাপতি মাওলানা মোস্তফা, ৭ নং ওয়ার্ড সভাপতি আব্দুর রব, ৯ নং ওয়ার্ড সভাপতি আবু জাফর, ডাঃ জহিরুল ইসলাম নজির, মোঃ রিপন হোসেন এবং বিশিষ্ট সমাজ সেবক মোকসদ আলী প্রমুখ।

পথসভায় প্রধান অতিথি কাজী দ্বীন মোহাম্মদ বলেন, ‘‘লগি-বইঠা দিয়ে পিটিয়ে মানুষ হত্যাকারীরা বিদেশে পালিয়ে বাঁচতে পারবে না; তাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে হবে। তারা শুধু একজন মানুষকে হত্যা করেনি — নৃশংস ও জঘন্য অপরাধ করেছে; তাদের বিচার এ দেশের মাটিতেই হবে।’’ তিনি আরও বলেন, ‘ক্ষমতায় এলে লুটপাট ও দুর্নীতি বন্ধ করা হবে; দুর্নীতিকে আমরা কখনোই সহ্য করব না। গুণে-ধরা  শিক্ষাব্যবস্থা পরিবর্তন করে, যুগোপযোগী  শিক্ষাব্যাবস্থা জাতি কে উপহার দেব ইনশাআল্লাহ।’’

পরে বাদ মাগরিব  বারপারা ইউনিয়ন ৭ নং ওয়ার্ডে বড় ধর্মপুর  গণসংযোগে  ও পথসভায় প্রধান অতিথি হিবেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর দক্ষিণ উপজেলা আমীর মোঃ মিজানুর রহমান, সেক্রেটারী মাওলানা ওমর ফারুক, শ্রমিক কল্যাণ ইউনিয়ন সেক্রেটারী মাওলানা মোজাম্মেল হক এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন বারপারা ইউনিয়ন আমীর অধ্যাপক মোঃ সহিদুল ইসলাম, সেক্রেটারী মোঃ রাসেল মাহমুদ, ওয়ার্ড সভাপতি মাওলানা ওমর ফারুক, সেক্রেটারী আলেক হোসেন, ৮ নং ওয়ার্ড সভাপতি মাওলানা বজলুর রহমান, রতনপুর কেন্দ্র পরিচালক মাস্টার মাহবুবুর রহমান, ইউনিয়ন যুব বিভাগের সেক্রেটারী মোঃ ইয়াকুব, প্রমুখ।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।