Cumilla 24 Television
সর্বশেষ: সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর কেউ বাধা দিলে আমি পাহারাদার হবো | নাসীরুদ্দীন পাটওয়ারী দুপুরের বাংলাদেশ | Dupurer Bangladesh | News and Bulletin আর এস ফাহিম দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী | Home Minister কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব
প্রতিবেদক - রাউজান প্রতিনিধি | বৃহস্পতিবার, ২০২৪ মে ৩০, ০৭:০২ অপরাহ্ন
রাউজান পৌরসভার উৎপাদিত ব্ল্যাক সোলজার (জৈব সার) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে হস্তান্তর
রাউজান পৌরসভার উৎপাদিত ব্ল্যাক সোলজার (জৈব সার) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে হস্তান্তর

রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় রাউজান পৌরসভার বিশেষ প্রকল্পের আওতায় উৎপাদিত ব্ল‍্যাক সোলজার (জৈব সার) উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে হস্তান্তর করেছে রাউজান পৌরসভা।

২৯ মে বুধবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে কৃষি বিভাগীয় প্রশিক্ষণ হল প্রাঙ্গনে এই ব্ল‍্যাক সোলজার (জৈব সার) হস্তান্তর করেন প্রকল্পটির উদ‍্যোক্তা ও পৌরসভার মেয়র জমির উদ্দিন পারভেজ।

তিনি বলেন, রাউজানের সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নির্দেশনায় পরিস্কার, পরিচ্ছন্ন, আধুনিক ও মডেল পৌরসভার গড়ার দৃঢ় প্রত‍্যয়ে অপচনশীল আবর্জনা ও প্লাস্টিক রিসাইকেলিং পক্রিয়াজাত প্রকল্প গ্রহণ করি। আপচনশীল আবর্জনা থেকে ব্ল্যাক সোলজার ফ্লাই দ্বারা মাছ, হাঁস-মুরগীর খাদ্য উৎপাদনের পাশাপশি জৈব সার উৎপাদন হচ্ছে। উৎপাদিত জৈব সার উপজেলার কৃষি বিভাগকে হস্তান্তর করেছি।

জৈব সার গ্রহণ করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ মাসুম কবির। উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র মতে, রাউজান পৌরসভা কর্তৃপক্ষ কৃষি অধিপ্তরকে ২৫০০ কেজি জৈব সার প্রদান করে। কৃষি খাতে উন্নয়নর লক্ষে এসব সার প্রত্যেক কৃষককে ১০ কেজি করে ২২৫জন কৃষকের মাঝে বিনামূল্যে বিতরণ করা হবে।

হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা (উন্নয়ন শাখা) সনজিব কুমার সুশীল, পৌর এলাকার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারী কৃষি কর্মকর্তা সঞ্জয় কুমার চন্দ, প্রকল্পের দায়িত্বে থাকা মোহাম্মদ সালাহ উদ্দিন, রনজিত কুমার বড়ুয়া, পৌরসভা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আসিফ, নকিব সিদ্দিকী প্রমুখ।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।