Bangladesh Telegraph
সর্বশেষ: কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাকিস্তানে এই প্রথম বিশ্ববিদ্যালয়ে কোর্সে ঢুকল সংস্কৃত, গীতা, মহাভারত ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ক্ষমতায় এলে লুটপাট ও দুর্নীতি বন্ধ করবো, দুর্নীতিকে আমরা কখনোই সহ্য করব না : কাজী দ্বীন মোহাম্মদ
প্রতিবেদক - নিজস্ব প্রতিবেদক, রাউজান | বৃহস্পতিবার, ২০২৪ মে ৩০, ০৪:৪৯ অপরাহ্ন
রাউজানের পটিয়া পাড়া গ্রাম থেকে রাতের আঁধারে গৃহস্থের চার লাখ টাকা মূল্যের দুটি মহিষ চুরি
রাউজানের পটিয়া পাড়া গ্রাম থেকে রাতের আঁধারে গৃহস্থের চার লাখ টাকা মূল্যের দুটি মহিষ চুরি

চট্টগ্রামের রাউজানে রাতের আঁধারে গৃহস্থের দুটি মহিষ চুরি হয়েছে। 

২৯ মে বুধবার দিবাগত রাতে উপজেলার ১৩ নং নোয়াপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ডের পটিয়া পাড়া গ্রামের মজুমদার বাড়িতে এই ঘটনাটি ঘটে।

চুরি হওয়া মহিষগুলো এলাকার আমির হোসেনের মেয়ে তসলিমা আকতারের।

তসলিমা আকতার জানান, অনেক কষ্টে পাঁচটি মহিষকে হৃষ্টপুষ্ট করেছেন। বিভিন্ন জায়গা থেকে মহিষ ক্রয়ের উদ্দেশ্যে অনেক ক্রেতা ছুটে আসেন তার বাড়িতে। সর্বশেষ রাঙ্গুনিয়ার শান্তিনিকেতন এলাকা থেকে বুধবার বিকেল চারটার দিকে দুইজন ক্রেতা এসে দুটি মহিষ ক্রয় করতে তিনলাখ ত্রিশ হাজার টাকা পর্যন্ত দাম হাঁকলেও দামে বনিবনা না হওয়ায় মহিষ না কিনে তারা চলে যায়।

বুধবার রাত দুইটা পর্যন্ত মহিষগুলো দেখাশোনা করে ঘুমিয়ে পড়েন তসলিমা। সকালে মহিষ রাখার স্থানে গিয়ে দেখেন পাঁচটি মহিষের মধ্যে দুটি মহিষ চুরি হয়েছে। পরে পটিয়া পাড়া মাজার রোডে সড়কের দেওয়ালে ঘষা ও সড়কের পাশে বড় গাড়ির চাকার চাপ দেখতে পান। ধারনা করা হচ্ছে,  রাতে চোরেরা মহিষ দুটি চুরি করে পিকআপ অথবা ট্রাকে করে পালিয়ে গেছে।

তসলিমা আকতার বলেন, মহিষ চুরির বিষয়টি  সাংসদ ফজলে করিম চৌধুরীকে জানিয়েছি। পরে নোয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পরিদর্শক টুটুন মজুমদার স্পটে যান।  চুরি হওয়া দুইটা মহিষের বর্তমান বাজারমূল্য মূল্য চারলাখ টাকা বলে জানিয়েছেন তসলিমা আকতার ।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।