Bangladesh Telegraph
সর্বশেষ: কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাকিস্তানে এই প্রথম বিশ্ববিদ্যালয়ে কোর্সে ঢুকল সংস্কৃত, গীতা, মহাভারত ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ক্ষমতায় এলে লুটপাট ও দুর্নীতি বন্ধ করবো, দুর্নীতিকে আমরা কখনোই সহ্য করব না : কাজী দ্বীন মোহাম্মদ
প্রতিবেদক - স্পোর্টস ডেস্ক | রবিবার, ২০২৪ Jun ০৯, ০৪:২৭ অপরাহ্ন
ইউরোর প্রস্তুতি গোল উৎসবে ইউরোর প্রস্তুতি সারল স্পেন
ইউরোর প্রস্তুতি গোল উৎসবে ইউরোর প্রস্তুতি সারল স্পেন


ইউরোর আগের দুই প্রস্তুতি ম্যাচের প্রতিটিতে পাঁচটি করে গোল করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা।
ম্যাচ শুরু হতেই নিজেদের জাল থেকে বল কুড়িয়ে আনতে হলো। সেই ধাক্কা কাটিয়ে ঘুরে দাঁড়াতে অবশ্য একদমই বিলম্ব করল না স্পেন। প্রতিপক্ষের জালে প্রথমার্ধেই চারবার বল পাঠিয়ে নিয়ন্ত্রণ নিল ম্যাচের। বাকি সময়েও চাপ ধরে রেখে, নর্দার্ন আয়ারল্যান্ডকে গুঁড়িয়ে ইউরোর অভিযানে নামার আগে আত্মবিশ্বাস বহুগুনে বাড়িয়ে নিল লুইস দে লা ফুয়েন্তের দল।
ঘরের মাঠে শনিবার রাতে শেষ প্রস্তুতি ম্যাচে পেদ্রির জোড়া গোলে ৫-১ ব্যবধানে জিতেছে স্পেন। বাকি তিন গোলদাতা আলভারো মোরাতা, ফাবিয়ান রুইস ও মিকেল ওইয়ারসাবাল।

ইউরোর আগের দুই প্রস্তুতি ম্যাচের প্রতিটিতে পাঁচটি করে গোল করল সাবেক বিশ্ব চ্যাম্পিয়নরা। গত সপ্তাহে অ্যান্ডোরাকে ৫-০ গোলে হারিয়েছিল তিনবারের ইউরোপ চ্যাম্পিয়নরা।
ম্যাচের প্রথম মিনিটেই পাওয়া কর্নার থেকে এগিয়ে যায় সফরকারীরা, হেডে গোলটি করেন ড্যানিয়েল ব্যালার্ড। এই ধাক্কা সামলে উঠতে অবশ্য মোটেও বেগ পেতে হয়নি স্পেনকে। আক্রমণের ঝড় তুলে আধা ঘণ্টার মধ্যে প্রতিপক্ষের জালে তিনবার বল পাঠায় তারা।
দ্বাদশ মিনিটে ডি-বক্সের অনেক বাইরে থেকে আচমকা শটে সমতা টানেন পেদ্রি। ছয় মিনিট পর ডান দিক থেকে হেসুস নাভাসের বাড়ানো দারুণ ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন মোরাতা। আর ২৯তম মিনিটে সতীর্থের কাটব্যাক পেয়ে প্লেসিং শটে নিজের দ্বিতীয় গোলটি করেন বার্সেলোনা মিডফিল্ডার পেদ্রি।
খানিক পর ব্যবধান আরও বাড়িয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় স্প্যানিশরা। খুব কাছ থেকে চতুর্থ গোলটি করেন রুইস।
৫৩তম মিনিটে মোরাতার বদলি হিসেবে নামার সাত মিনিটের মধ্যে জালের দেখা পান ওইয়ারসাবাল। গত সপ্তাহে অ্যান্ডোরার বিপক্ষে বিরতির পর বদলি নেমেই হ্যাটট্রিক করেছিলেন রেয়াল সোসিয়েদাদ ফরোয়ার্ড।

পুরো ম্যাচে ৭৫ শতাংশের বেশি সময় বল দখলে রেখে গোলের জন্য ১৯টি শট নেয় স্পেন, লক্ষ্যে থাকে আটটি। আরও কয়েকটি পরিষ্কার সুযোগ নষ্ট না হলে ব্যবধান বাড়তে পারতো আরও।
স্কোরলাইন আরও বড় করতে না পারলেও তিন দিনের ব্যবধানে দুই ম্যাচে ১০ গোল করা, বিপরীতে মাত্র একটি হজম; ইউরোর আগে নিশ্চিতভাবেই প্রস্তুতিটা দুর্দান্ত হলো সবশেষ ২০১২ আসরের চ্যাম্পিয়নদের।
জার্মানিতে অনুষ্ঠেয় এবারের ইউরো শুরু হবে আগামী ১৪ জুন। কঠিন গ্রুপে পড়েছে স্পেন। আগামী শনিবার ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু হবে তাদের। ‘বি’ গ্রুপের অন্য দুই দল গতবারের চ্যাম্পিয়ন ইতালি ও আলবেনিয়া।

 

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।