Cumilla 24 Television
সর্বশেষ: সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর কেউ বাধা দিলে আমি পাহারাদার হবো | নাসীরুদ্দীন পাটওয়ারী দুপুরের বাংলাদেশ | Dupurer Bangladesh | News and Bulletin আর এস ফাহিম দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী | Home Minister কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব
প্রতিবেদক - স্পোটর্স ডেক্স | শনিবার, ২০২৪ Jun ২৯, ০৫:৫৮ অপরাহ্ন
জয়ে ফিরল ব্রাজিল
জয়ে ফিরল ব্রাজিল

জয়ে ফিরল ব্রাজিল । ম্যাচের ৩০ মিনিটে পেনাল্টির বাঁশি বাজালেন রেফারি। পেনাল্টি নিলেন ব্রাজিলের লুকাস পাকেতা।গোল করতে ব্যার্থ হলেন তিনি। হতাশায় ভেঙে পড়ল ব্রাজিল সমর্থকরা। তবে নাটকীয়তার তখনও ঢের বাকি। প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে গেলো সেলেসাওরা।  প্যারাগুয়ে প্রতিরোধ গড়তে চেষ্টা করলেও তা ধোপে টেকেনি। ব্রাজিল জয় পেয়েছে ৪-১ গোলে।

কোপা আমেরিকায় নিজেদের দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল ব্রাজিল। যুক্তরাষ্ট্রের আলিগান্ট স্টেডিয়ামে শুরুতেদুই দল লড়াই করলো সমান ভাবে। দুই দলই বেশ কিছু গোলের সুযোগ তৈরি করলেও এগিয়ে যেতে পারছিল না। ৩০ মিনিটে বক্সের মধ্যে আন্দ্রেস কুবাসের হ্যান্ডবলের কারণে পেনাল্টি পায় ব্রাজিল। তবে টা কাজে লাগাতে পারেননি ব্রাজিলের পাকেতা।

তবে ৪ মিনিট পরেই দলকে এগিয়ে নেন ভিনিসিয়াস জুনিয়র। পাকেতার যোগান দেয়া বলে বক্সের মাজ থেকে ডান পায়ের জোরালো শটে দলকে এগিয়ে নেন তিনি।

এরপর প্রথমার্ধের বাকিটা সময় আধিপত্য বিস্তার করে খেলেছে ব্রাজিল। যার ধারাবাহিকতায় ৪৩ মিনিটে সাভিনহোর গোলে ব্যবধান দ্বিগুণ করে ব্রাজিল।

প্রথমার্ধের যোগ করা সময়ে বাকবিতণ্ডায় জড়িয়ে দুই দলের ফুটবলাররা। হলুদ কার্ড দেখেন দুই দলের দুই ফুটবলার ওয়েন্ডেল (ব্রাজিল) এবং বলবিনা ( প্যারাগুয়ে)। খেলা শুরু হতেই দলের ব্যবধান ৩-০ করেন ভিনিসিয়াস জুনিয়র। প্যারাগুয়ের ফুটবলার ওমর আলদেরেতের ভুলে গোলে হজম করতে হয় তার দলকে। নিজের ভুল মেনে নিয়ে জিভে কামড় দিয়ে হাত তুলে ক্ষমা চেয়ে নেন তিনি।

দ্বিতীয়ার্ধের শুরুতেই ভুলের প্রায়শ্চিত্ত করেন তিনি। ৪৮ মিনিটে সতীর্থের যোগান দেয়া বলে বক্সের বাইরে থেকে বা পায়ের বুলেট শটে বটম কর্নারে জাল কাপান আলদেরেতে (৩-১)।

দ্বিতীয়ার্ধে ব্রাজিলের বিপক্ষে বক্সের বাইরে থেকে আক্রমণ করে আগাতে চাইছিল প্যারাগুয়ে। বার বারই দূরপাল্লার শটে ব্রাজিলের রক্ষণের পরীক্ষা নিচ্ছিলেন তারা। তবে ৬৩ মিনিটে আবারও পেনাল্টি পায় ব্রাজিল। আবার আর গোল করতে ভুল করেননি পাকেতা।

৬৩ মিনিটে ম্যাথিয়াস ভিলাসন্তির বক্সের ভেতর হ্যান্ডবল হলে দ্বিতীয় পেনাল্টি পায় ব্রাজিল। প্রথমবার গোল করতে না পারলেও এইবার প্যারাগুয়ের গোলরক্ষককে বোকা বানিয়ে দলকে এগিয়ে দেন পাকেতা (৪-১)। ৮৭ মিনিটে প্যারাগুয়ে ব্রাজিলের জালে বল জড়ালেও অফসাইডের কারণে বাতিল হয়ে যায়।

এই জয়ে ডি গ্রুপে দুই ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে থাকলো ব্রাজিল। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ আছে কলম্বিয়া। দুই ম্যাচে দুই হার নিয়ে পয়েন্ট টেবিলের তলানিতে থাকলো প্যারাগুয়ে

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।