Cumilla 24 Television
সর্বশেষ: সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর কেউ বাধা দিলে আমি পাহারাদার হবো | নাসীরুদ্দীন পাটওয়ারী দুপুরের বাংলাদেশ | Dupurer Bangladesh | News and Bulletin আর এস ফাহিম দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী | Home Minister কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব
প্রতিবেদক - | বুধবার, ২০২৫ অক্টোবর ১৫, ০৫:৪৮ অপরাহ্ন
মারা গেছেন বলিউডের অভিনেতা ‘পঙ্কজ ধীর’
মারা গেছেন বলিউডের অভিনেতা ‘পঙ্কজ ধীর’

দীর্ঘদিন ধরে ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন ভারতের জনপ্রিয় অভিনেতা পঙ্কজ ধীর। আজ বুধবার (১৫ সেপ্টেম্বর) না ফেরার দেশে চলে গেলেন ‘মহাভারত’, বাদশা,  টারজান: দ্য ওয়ান্ডার কার অভিনেতা। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮। তার পুরনো বন্ধু ও সহকর্মী অমিত বহল ভারতীয় গণমাধ্যমে এই খবর নিশ্চিত করেন।

এছাড়াও  সিনে অ্যান্ড টিভি আর্টিস্টস্ অ্যাসোসিয়েশন- এর পক্ষ থেকেও শোক প্রকাশ করে জানানো হয়েছে তার মৃত্যুর কথা। 
জানা গেছে, আজ বুধবার, বিকেল সাড়ে ৪টায় মুম্বাইয়ে তার শেষকৃত্য সম্পন্ন হবে।
সূত্রের খবর, দীর্ঘ দিন ধরেই ক্যান্সারের সঙ্গে লড়াই করছিলেন পঙ্কজ। তবে ধীরে ধীরে সেরেও উঠেছিলেন।
কিন্তু মাসকয়েক আগে আবার তার অবস্থার অবনতি হয়। গুরুতর অসুস্থ হয়ে পড়েছিলেন ভারতীয় এই অভিনেতা। অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু আর শেষ রক্ষা হয়নি।
বি আর চোপড়ার ‘মহাভারত’ বিশেষ খ্যাতি এনে দিলেও অসংখ্য হিন্দি ছবিতে অভিনয় করেছেন পঙ্কজ ধীর। কাজ করেছেন হিন্দি ধারাবাহিক ও ওয়েব সিরিজেও। ‘সোলজার’, ‘জমিন’, ‘আন্দাজ’, ‘বাদশা’, ‘টারজান: দ্য ওয়ান্ডার কার’-এর মতো বহু ছবিতে দেখা গেছে তাকে। 

প্রায় ৫৫ বছরের অভিনয়জীবনে তিনি দুটি ছবি পরিচালনাও করেছিলেন। ২০২৪ সালেও ‘ধ্রুব তারা’ নামে এক ধারাবাহিকে অভিনয় করতেন তিনি।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।