Cumilla 24 Television
সর্বশেষ: সেহরি, ইফতার ও তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর কেউ বাধা দিলে আমি পাহারাদার হবো | নাসীরুদ্দীন পাটওয়ারী দুপুরের বাংলাদেশ | Dupurer Bangladesh | News and Bulletin আর এস ফাহিম দেশে ফেরা প্রসঙ্গে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী | Home Minister কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব
প্রতিবেদক - ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২০২৪ মে ৩০, ০৭:৩৯ অপরাহ্ন
হঠাৎ কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে যা করবেন
হঠাৎ কেউ বিদ্যুৎ স্পৃষ্ট হলে যা করবেন

প্রত্যেকের বাড়িই নানা ধরনের যন্ত্রে ভর্তি। তার বেশির ভাগই বিদ্যুৎচালিত।

এর যে কোনোটি থেকেই আচমকা কেউ কখনও বিদ্যুৎস্পৃষ্ট হতে পারেন। এমন ঘটনা যদি ঘটে, তাহলে কী করবেন, তা আগে থেকে জেনে রাখা দরকার।

প্রথমেই মনে রাখতে হবে- কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে, সেই অবস্থায় তার গায়ে হাত দেওয়া যাবে না। তাহলে যিনি হাত দেবেন বা আক্রান্তকে বিদ্যুৎ থেকে মুক্ত করতে যাবেন তিনিও বিদ্যুৎস্পৃষ্ট হবেন।  

কেউ বিদ্যুৎস্পৃষ্ট হলে সঙ্গে সঙ্গে বাড়ির মেইন সুইচ-টি বন্ধ করে দিতে হবে।  

কাঠের বা প্লাস্টিকের লাঠি দিয়ে ধাক্কা দিয়ে আক্রান্তকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে। কোনও ধাতব লাঠি ব্যবহার করা যাবে না।  

যদি লাঠি না থাকে, তাহলে একেবারে শুকনো কাপড় দিয়ে ধরে তাকে বিদ্যুতের উৎস থেকে আলাদা করতে হবে।  

এবার দেখতে হবে আক্রান্ত ব্যক্তির শ্বাস চলাচল স্বাভাবিক কিনা। যদি তা না হয়, যদি শ্বাস বন্ধ হয়ে যায়, তাহলে কৃত্রিমভাবে তার শ্বাস চালু করার চেষ্টা করতে হবে। পরিসংখ্যান বলছে, তিন মিনিটের ভিতরে শ্বাস চালু করা গেলে বেশির ভাগ আক্রান্তই বেঁচে যান।  

আক্রান্তের যত্ন নেবেন যেভাবে- 

আক্রান্ত মানুষটির শ্বাস স্বাভাবিক থাকলে তাকে চিৎ করে শুইয়ে দিন। কোমর থেকে পা একটু উঁচু জায়গায় রাখুন। এতে শ্বাস নিতে সুবিধা হবে।  

আক্রান্তের গলা শুকিয়ে গেলে অল্প পানি খেতে দিন। গায়ে বা মাথায় পানি লাগতে দেবেন না।  

আক্রান্ত ব্যক্তি যদি কিছু খেতে পারেন, তাহলে তাকে গরম দুধ বা চা দিন।  

মনে রাখবেন, এ সবের পরেও চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। এমন দুর্ঘটনা ঘটলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন। আর বিদ্যুতের যে উৎস থেকে দুর্ঘটনাটি ঘটেছে, কোনো পেশাদারকে ডেকে সেই জায়গাটির মেরামত করিয়ে নিন।

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।