Sunday, 12 April 2026 | রবিবার, ২০২৪ Jun ২৩, ০৩:০০ অপরাহ্ন

সেনাপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন লে. জেনারেল ওয়াকার-উজ-জামান
অনলাইন ডেক্স

সেনাবাহিনী প্রধান হিসেবে দায়িত্ব নিয়েছেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান। এর মাধ্যমে তিনি সদ্য বিদায়ী সেনাপ্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদের স্থলাভিষিক্ত হলেন।
রোববার (২৩ জুন) এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

আগামী তিন বছরের জন্য তিনি সেনাপ্রধানের দায়িত্ব পালন করবেন লেফটেন্যান্ট জেনারেল ওয়াকার-উজ-জামান।

এর আগে ১১ জুন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে ওয়াকার-উজ-জামানকে সেনাবাহিনী প্রধান হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়।

কপিরাইট © 2026 cumilla24