Bangladesh Telegraph
সর্বশেষ: কোরিয়ার নীল বিপ্লব: সমুদ্রভিত্তিক কৃষিতে বাংলাদেশিদের নতুন সম্ভাবনা ব্যাংক খাতে এস আলমের মহা কেলেংকারি: ১০৪৭৯ কোটি টাকা 'ঋণ-লুট' কাণ্ডে তোলপাড় কর্ণফুলী রক্ষায় ৭ দিনের আল্টিমেটাম, উচ্ছেদ না হলে প্রশাসন ঘেরাওয়ের হুঁশিয়ারি প্রবাসের বুকে এক মানবিক ফেরিওয়ালা: সবুজ বড়ুয়ার অদম্য জীবনগল্প বৌদ্ধ ঐতিহ্যের নতুন দিগন্ত: নন্দনকানন গোল চত্বরে ড. জিনবোধি মহাথেরোর প্রচেষ্টায় নির্মিত হচ্ছে নান্দনিক "পদ্মফুল ভাস্কর্য" চট্টগ্রামে অপরাধের লাগামহীন দৌরাত্ম্য: ফ্লাইওভার থেকে সড়কে অনিরাপদ নগরবাসী চট্টগ্রাম আদালতে বিচারপ্রার্থীদের ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র চরমে সংকটে চট্টগ্রাম রেলওয়ে: যাত্রী ভোগান্তি ও অব্যবস্থাপনার চিত্র বাড়ছে বুদ্ধ মহাধাতু চৈত্যে ৫০০ জন গণ প্রব্রজ্যা ও কঠিন চীবর দান সম্পন্ন: এক অনন্য আধ্যাত্মিক মহাযজ্ঞ চট্টগ্রামের কেইপিজেড নিয়োগ বাণিজ্য নিয়ে স্থানীয়দের ক্ষোভ বাড়ছে কোরিয়ায় ভুল করেও যা করবেন না: ১০ লাখের 'ঘুষ' দিতে গিয়ে ৭০ লাখের জরিমানা! সংকটে অদম্য, সাফল্যে অনন্য: ২০২৫ সালে চট্টগ্রাম বন্দরের ঐতিহাসিক জয়যাত্রা রক্তাক্ত চট্টগ্রাম: গ্যাং ওয়ার, টার্গেট কিলিং ও ক্ষমতার দ্বন্দ্বে জ্বলছে চট্টগ্রাম চট্টগ্রামে চসিকের ময়লার গাড়ির ধাক্কায় পুলিশ সদস্য নিহত: এলাকায় শোকের ছায়া স্মরণকালের বিশালতম জনসমুদ্র: খালেদা জিয়ার শেষ বিদায়ের সেই ঐতিহাসিক মুহূর্ত বেতাগীতে আধ্যাত্মিক জোয়ার: পর পূজ্য শীলানন্দ মহাস্থবিরের (ধুতাঙ্গ ভান্তে) ৪৯তম জন্মজয়ন্তী ও ভূমিদান মহোৎসব শিশু সাজিদের মৃত্যুর ঘটনায় ৫ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাকিস্তানে এই প্রথম বিশ্ববিদ্যালয়ে কোর্সে ঢুকল সংস্কৃত, গীতা, মহাভারত ওসমান হাদি হত্যাচেষ্টায় জড়িতদের ধরিয়ে দিতে পারলে ৫০ লাখ টাকা পুরস্কার ক্ষমতায় এলে লুটপাট ও দুর্নীতি বন্ধ করবো, দুর্নীতিকে আমরা কখনোই সহ্য করব না : কাজী দ্বীন মোহাম্মদ
প্রতিবেদক - | শনিবার, ২০২৫ ডিসেম্বর ১৩, ০৪:৫০ অপরাহ্ন
পাকিস্তানে এই প্রথম বিশ্ববিদ্যালয়ে কোর্সে ঢুকল সংস্কৃত, গীতা, মহাভারত
পাকিস্তানে এই প্রথম বিশ্ববিদ্যালয়ে কোর্সে ঢুকল সংস্কৃত, গীতা, মহাভারত

পাকিস্তানের বাণিজ্যিক রাজধানী হিসেবে পরিচিত লাহোরের লাহোর ইউনিভার্সিটি অব ম্যানেজমেন্ট স্টাডিজে (এলইউএমএস) সম্মান (অনার্স) কোর্স হিসেবে চালু হচ্ছে সংস্কৃত ভাষা ও সাহিত্য। এখন থেকে এই বিশ্ববিদ্যালয়ে পুরোদস্তুর ফোর-ক্রেডিট কোর্স হিসেবে পড়ানো হবে সংস্কৃত ভাষা, গীতা, রামায়ন, মহাভারত এবং সংস্কৃত ভাষায় লেখা অন্যান্য সাহিত্য।

১৯৪৭ সালে দ্বিজাতিতত্বের ভিত্তিতে ব্রিটিশ ঔপনিবেশিক শাসন থেকে স্বাধীনতালাভের পর এই প্রথম পাকিস্তানের কোনো বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত ভাষা ও সাহিত্য পড়াশোনার কোর্স হিসেবে অন্তর্ভুক্ত হচ্ছে।

পাকিস্তানের জাতীয় ভাষা গবেষণা কেন্দ্র গুরমানি সেন্টারের পরিচালক ড. আলী উসমান কাশমি পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে বলেন, “আমাদের পাঞ্জাব বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারে সংস্কৃত ভাষা ও সাহিত্য সংক্রান্ত বইয়ের বিশাল ভাণ্ডার আছে; সেখানে এমনকি তালপাতায় লেখা সংস্কৃত পুঁথিও রয়েছে। ব্রিটিশ শাসনামলে তৎকালীন গবেষক জে সি আর উলনার এসব বই, প্রকাশনা ও পুঁথি সংগ্রহ করেছিলেন; কিন্তু ১৯৪৭ সালের পর সেসব নিয়ে কোনো পাকিস্তানি গবেষক কাজ করেনি। কেবল বিদেশি গবেষকরাই এসব বই-প্রকাশনা তাদের নিজেদের গবেষণার জন্য ব্যবহার করে

“এলইউএমএস যে উদ্যোগ নিয়েছে তাকে আমি স্বাগত জানাচ্ছি। আমি আশা করছি যে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোও এ উদ্যোগ নেবে এবং আগামী ১০ থেকে ১৫ বছরের মধ্যে আমরা সংস্কৃত ভাষা, গীতা ও মহাভারত বিষয়ে পাকিস্তানি গবেষক দেখতে পাব।”

বিশ্ববিদ্যালয়ে কোর্স হিসেবে সংস্কৃত ভাষা চালুর ক্ষেত্রে অগ্রবর্তী ভূমিকায় ছিলেন এলইউএমএসের অধীন ফরমান ক্রিশ্চিয়ান কলেজের সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহীদ রশীদ। এলইউএমএসে সংস্কৃত পড়াবেনও তিনি। দ্য এক্সপ্রেস ট্রিবিউনকে তিনি বলেন, “আমি অনলাইনে কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে সংস্কৃত ভাষা ও ব্যাকরণের ওপর এক বছরের কোর্স সম্পন্ন করেছি এবং এখনও পড়াশোনা অব্যাহত রেখেছি।”

কী কারণে সংস্কৃত ভাষা শিখছেন— প্রশ্নের উত্তরে ড. রশীদ বলেন, “কেন শিখব না? এটি আমাদের উপমহাদেশের সবচেয়ে প্রাচীন ভাষা। সংস্কৃত ভাষার সবচেয়ে বিখ্যাত পণ্ডিত পাণিণির জন্ম আমাদের পাকিস্তানে। আমাদের সিন্ধু উপত্যকায় সংস্কৃত ভাষার অনেক বিখ্যাত সাহিত্য রচনা হয়েছে।”

“সংস্কৃত হলো পর্বতের মতো— এটি একটি সাংস্কৃতিক স্মৃতিস্তম্ভ এবং আমাদের এটি গ্রহণ করা প্রয়োজন। সংস্কৃত ভাষা ও সাহিত্য কোনো নির্দিষ্ট ধর্মের সম্পত্তি নয়। এটা সম্পদ এবং এই সম্পদ আমাদেরও।”

সূত্র : এনডিটিভি

 

মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশ করা হবে না। প্রয়োজনীয় ঘরগুলো * চিহ্নিত।